‘হাত কচলাইয়া সাহায্য আনি আর নেতারা তা বেইচা খায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমি বিদেশে যাইয়া হাত কচলাইয়া সাহায্য আনি, আর নেতারা তা বেইচা খায়।’গতকাল শনিবার ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের দূরবর্তী চর এলাকা মোহন মিয়ার হাটে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।খন্দকার মোশাররফ বলেন, ‘চরের দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে ঘরের ব্যবস্থা করেছিলাম। কিন্তু টাউট নেতারা দশ বেচা দিয়া টাকার বিনিময়ে সে ঘর তোমাদের দিয়েছে।’নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান ফকিরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আবদুস সালাম প্রমুখ। পরে বন্যাদুর্গত ৭০০ মানুষকে ১০ কেজি করে চাল ও এক কেজি করে আলু দেওয়া হয়।এর আগে গত শুক্রবার রাতে শ্রমমন্ত্রী ফরিদপুর শহরে হরিসভা নাটমন্দিরের উদ্বোধন করেন। মন্দির কমিটির সভাপতি নিতাই দাস কর্মকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, সুবল সাহা, শ্যামা রানী সাহা, কামনা দাস প্রমুখ।