প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গোয়েন্দারা ধারণা করছেন, মুর্শিদাবাদে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া ‘হাতকাটা’ নাসিরুল্লাহই জঙ্গিগোষ্ঠী জেএমবির সামরিক শাখার প্রধান সোহেল মাহফুজ।
সন্দেহভাজন জঙ্গিদের ৪১ জনের একটি তালিকা ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। ঢাকা মনে করে, তারা ভারতে পালিয়ে আছে। সেই তালিকায় সন্দেহভাজন ব্যক্তি হিসেবে মাহফুজের নাম আছে।
গতকাল শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, বর্ধমান বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার মিয়ানমারের নাগরিক খালিদ মোহাম্মদ এবং জেএমবির পশ্চিমবঙ্গের প্রধান সাজিদ নিশ্চিত করেছেন, হাতকাটা নাসিরুল্লাহই জেএমবির মাহফুজ।