'হাতি রক্ষায় সহমর্মিতা চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জামালপুরের সরিষাবাড়ীর কয়রা গ্রামের মানুষ একটি হাতি রক্ষার জন্য যে সহমর্মিতা দেখিয়েছেন, এবারের হাতি দিবসে বিশ্ববাসীর কাছে এটিই বড় এক মানবিক দৃষ্টান্ত। কয়রা গ্রামে একটি হাতির প্রতি যে সহমর্মিতা দেখানো হলো, বন্যপ্রাণী রক্ষায় আমরা এ রকম সহমর্মিতা চাই।’ গতকাল শুক্রবার বিশ্ব হাতি দিবসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ সচেতনতায় গঠিত শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাধিকার’ আয়োজিত আলোচনা সভায় প্রাণী বিশেষজ্ঞরা এ কথা বলেন। তাঁরা সরিষাবাড়ীতে হাতি উদ্ধারের ঘটনাটি বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানান। ‘এক হও বিশ্ব, বাঁচাও হাতি’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা হয়।