‘হামলা-মামলা করে আমাকে এলাকাছাড়া করতে চাইছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৯০ শতাংশ ভোট আমার। আমি যাতে নির্বাচন করতে না পারি সে জন্য হামলা-মামলা করে আমাকে এলাকাছাড়া করতে চাইছে ক্ষমতাসীন দলের সমর্থিত সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী।’ গতকাল সোমবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিতভাবে এ অভিযোগ করেন চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আবুল কাসেম। তিনি অভিযোগ করেন, গত রোববার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আকবর আলী ফরাজীর কর্মীরা তাঁর কর্মীদের ওপর হামলা করে দেড় লাখ টাকার মালামাল লুট করেছে। এতে তাঁর পক্ষের আটজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় চরফ্যাশন থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁর মামলা নেয়নি।তবে আকবর আলী ফরাজী পাল্টা অভিযোগ করে বলেন, হামলাকারীরা তাঁর দোকানের লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। এ ব্যাপারে তিনি চরফ্যাশন থানায় মামলা করেছেন।