'হাসন রাজা একাডেমী'র নাম বহালের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে মরমি সাধক হাসন রাজার নামে নির্মিত ‘হাসন রাজা একাডেমী’র নাম বহালের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। ‘সর্বস্তরের সুনামগঞ্জবাসী’র ব্যানারে শহরের আলফাত স্কয়ার এলাকায় বেলা ১১টায় এই মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
হাসন রাজা পরিষদের সহসাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হাসন রাজা পরিষদের সভাপতি সামারীন দেওয়ান, সংস্কৃতিকর্মী নির্মল ভট্টাচার্য, মানব চৌধুরী, হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম, সাবেক পৌর কমিশনার শামীম চৌধুরী, সাংবাদিক লতিফুর রহমান, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের জেলা সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।