‘হাসিনাকে ঠেকাতে খালেদাকে বিদেশে পাঠানোর উদ্যোগ’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশত্যাগে এবং আর না ফিরতে রাজি আছেন। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থানীয় গণমাধ্যমের খবর এবং খালেদার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটনে এ বার্তা পাঠায় ঢাকার মার্কিন দূতাবাস।২০০৭ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে ওয়াশিংটনে পাঠানো হয়েছিল মার্কিন দূতাবাসের এ গোপন তারবার্তা। গত ৩০ আগস্ট ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা তারবার্তাগুলোর একটি এটি। এতে বলা হয়, ছোট ছেলে আরাফাত রহমান কোকো গ্রেপ্তার হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে খালেদা জিয়া দেশত্যাগের সিদ্ধান্ত নেন। ১৭ এপ্রিল কোকো মুক্তি পাওয়ার পরই গুজব ছড়িয়ে পড়ে যে সরকার ও খালেদার মধ্যে সমঝোতার মাধ্যমে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের বক্তব্য: দূতাবাসের তারবার্তায় জানানো হয়, খালেদা জিয়ার দেশ ছাড়ার সিদ্ধান্তের বিষয়টি দূতাবাসকে নিশ্চিত করেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তিনি দূতাবাসকে বলেন, কোকোর গ্রেপ্তার, খালেদা জিয়ার বিরুদ্ধে সেনা কর্তৃপক্ষের মামলা দায়েরের হুঁশিয়ারি ও তারেক রহমানকে আরও বিপদে ফেলার হুমকির মুখে বিএনপি নেত্রীর সামনে দেশত্যাগ ছাড়া আর কোনো বিকল্প নেই।দূতাবাসকে জোবাইদা রহমান বলেন, দেশত্যাগের জন্য খালেদার পরিবার থেকে একটিমাত্র শর্ত দেওয়া হয়েছে তা হলো, চিকি ৎ সা নিতে বিদেশে যাওয়ার জন্য তারেককে জামিনে মুক্তি দিতে হবে। পরিবারের সদস্যদের বাইরে অন্তরীণ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন এমন হাতেগোনা কয়েকজনের একজন বিএনপির সাবেক সাংসদ মুশফিকুর রহমান। এই মুশফিকুর রহমান মার্কিন দূতাবাসকে জানান, দেশত্যাগের বিষয়ে খালেদাকে রাজি করাতে তাঁর ভাই মেজর (অব.) সাইদ এস্কান্দার এবং মেজর জেনারেল রুমিকে কাজে লাগাচ্ছে সেনাবাহিনী।মুশফিকুর রহমান বলেন, খালেদাকেও দেশছাড়া করা হবে সেনাবাহিনীর সঙ্গে এমন সমঝোতায় না ফেরার শর্তে দেশ ছাড়েন হাসিনা।