প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘আমার দাবি একটি, এ সরকারের পতন। কারণ আমি বিশ্বাস করি, শেখ হাসিনার পতন ছাড়া স্বাধীনতা, খালেদা, নিজামী, আমি—কেউই টিকবে না।’ গতকাল শনিবার সকালে লালবাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আমিনী এ কথা বলেন। গত শুক্রবার বায়তুল মোকাররমে গণমিছিল কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। শুক্রবারের ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে আমিনী বলেন, ‘কর্মীরা পুলিশের বাধা ভেঙে গণমিছিল করার জন্য নির্দেশের অপেক্ষায় ছিল। আমি আপাতত রক্তপাত চাই না। নইলে কাল যদি কর্মীদের নির্দেশ দিতাম, তাহলে পল্টনে লাশের পর লাশ পড়ত।’ তিনি বলেন, ‘এমন সময় আসবে, কর্মীরা নির্দেশের অপেক্ষা করবে না।’