'হিজড়াদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকে এখনো হিজড়া সম্প্রদায়ের মানুষদের ঘেন্না করেন। সমাজে এখনো তাঁদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়নি। বাসস্থান, কর্মসংস্থানসহ নানা ক্ষেত্রে হিজড়া সম্প্রদায় পিছিয়ে রয়েছে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে মূল স্রোতে নিয়ে আসার জন্য সরকারের পাশাপাশি ব্যক্তিসচেতনতাও তৈরি হতে হবে।
গতকাল বৃহস্পতিবার সিলেটের মির্জাজাঙ্গাল এলাকার একটি হোটেলের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উন্নয়ন সংস্থা বন্ধুর উদ্যোগে এবং ইউএসএইড বাংলাদেশের সহযোগিতায় এ আলোচনার শিরোনাম ছিল ‘সামাজিক ন্যায়বিচার এবং সম-অধিকারের জন্য সংখ্যালঘু যৌনকর্মীদের কণ্ঠস্বর, গণমাধ্যমের ভূমিকা ও দায়িত্ব’।
বন্ধুর প্রোগ্রাম পরিচালক ফসিউল আহসান, একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দার, প্রশিক্ষক মো. রফিকুল ইসলাম, আজিজ আহমদ, ইকরামুল কবীর ও সংগ্রাম সিংহ সভায় বক্তব্য দেন।