'হিমু পরিবহন' কুতুবপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ঘুরে গেছে তাঁর ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহন’।
প্রিয় লেখকের ৬৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকভিত্তিক হুমায়ূনভক্তদের সংগঠনটির অর্ধশতাধিক সদস্য গত শুক্রবার সন্ধ্যায় হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুরে যান। সেখানে রয়েছে হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। ভক্তরা শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে লেখকের জন্মদিনের কেক কাটেন। পরে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান আহমেদ, স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ভক্তরা শহীদ স্মৃতি বিদ্যাপীঠ চত্বরে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।
সংগঠনটির পক্ষ থেকে হুমায়ূন আহমেদের জন্ম ও মৃত্যুদিবস পালন ছাড়াও শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ঘিরে নানা কার্যক্রম পরিচালনা সম্পর্কে কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করা হয়।