'হুমায়ূন মেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল শনিবার কথাসাহিত্যিক, নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার প্রয়াত হুমায়ূন আহমেদ স্মরণে ‘হুমায়ূন মেলা’ হয়েছে। ‘শেড অব নেচার’ নামের স্থানীয় একটি পরিবেশবাদী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি রামিম রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা হয়। দ্বিতীয় পর্বে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র আগুনের পরশমণি, শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা প্রদর্শিত হয়। এ ছাড়া সদ্য প্রয়াত চলচ্চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলাম স্মরণে তাঁর নির্মিত প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা চলচ্চিত্র ওরা ১১ জন প্রদর্শিত হয়।