‘হূদয়ে রাখব দেশের পতাকা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃৃথিবীর প্রতিটি দেশেরই পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে। আর এ শক্তির ব্যবহার কীভাবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওই দেশেরই।ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম বৃহস্পতিবার ঢাকায় শিশু-কিশোরদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন। দুই দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন বিকেলে ভারতীয় হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লি উন্নয়ন সমন্বিত কেন্দ্রের (সিরডাপ) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে তিনি বুধবার বিকেলে ঢাকায় আসেন। ভারতীয় হাইকমিশন রূপসী বাংলা হোটেলে ভারতের সাবেক রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ১০০ শিশুর মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে।এক ঘণ্টার এ অনুষ্ঠানের শুরুতে আবদুল কালাম শিশুদের সঙ্গে কবিতা পাঠ এবং ভবিষ্যৎ লক্ষ্য, পরিবার ও দেশের প্রতি দায়িত্ব নিয়ে শপথবাক্য পাঠ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।প্রশ্নোত্তর পর্বে আলী সোহরাব নামের এক শিশু জানতে চায়, যুক্তরাষ্ট্র কেন ইরানকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে দিচ্ছে না? উত্তরে আবদুল কালাম বলেন, বিদ্যুৎ উৎপাদনের একটি বিশুদ্ধ উৎস হচ্ছে পারমাণবিক শক্তি। এ শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হবে, নাকি অস্ত্র; সেটি নির্ধারণ করবে রাজনীতি। হতে পারে পরমাণু দিয়ে অস্ত্র তৈরি হবে, এ আশঙ্কা থেকেই এমনটা হচ্ছে। তিনি বলেন, কোনো দেশের পরমাণু অস্ত্র কীভাবে ব্যবহার করা হবে, সেটির মৌলিক অধিকার ওই রাষ্ট্রেরই।আবদুল কালাম বলেন, ‘বড় হতে হলে, সফল হতে হলে পরিবারকে খুশি করাটা জরুরি। তাই এসো আমরা শপথ করি: আজ থেকে মাকে খুশি রাখব, মা খুশি থাকলে পরিবারে শান্তি আসবে, পরিবারে শান্তি এলে সমাজে শান্তি আসবে, সমাজে শান্তি এলে ঢাকায় শান্তি আসবে, এর ফলে বাংলাদেশে সুখ আসবে।’ তিনি আরেকটি শপথবাক্যে বলেন, ‘আমি আমাদের শান্তিময় বাড়ি, সুখী পৃথিবী আর পরিবেশবান্ধব জ্বালানি প্রতিষ্ঠায় কাজ করব। আর হূদয়ে রাখব দেশের পতাকা।’