'হৃদয়ে বঙ্গবন্ধু' শীর্ষক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শহীদ মিনারে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। গত সোমবার দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন মণ্ডল সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাবেক সভাপতি হাসান ইমাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।