‘হেড পড়লে মাওয়া, টেল পড়লে পাটুরিয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘মাওয়া ঘাটে পদ্মা সেতু স্থাপনের জন্য সব বাধা অপসারিত হয়েছে। এরপর পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। তখন এ অঞ্চলের লোক ঢাকা যাওয়ার আগে লটারি করে সিদ্ধান্ত নেবেন, কোন সেতু পার হবেন। তাঁরা তখন হেড পড়লে মাওয়া ও টেল পড়লে পাটুরিয়া সেতু ব্যবহার করবেন।’ গতকাল রোববার দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গরিব জেলেদের মধ্যে জাল, দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় ক্রীড়াসামগ্রী বিতরণ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।