‘হেফাজতকে অচল করতে সর্বাত্মক শক্তি প্রয়োগ করব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের দেশ অচল করার হুমকি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘যারা দেশ অচল করার কথা বলে, তাদের অচল করার জন্য সরকার ও জনগণের তরফ থেকে সর্বাত্মক শক্তি আমরা প্রয়োগ করব।’গতকাল শনিবার চাঁদপুরের কচুয়ায় মুক্তিযোদ্ধা মার্কেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের কর্মকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আমরা প্রমাণ করব, ধর্মের নামে দেশে কোনো মানুষকে প্রবঞ্চিত করা যাবে না।’ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বিকেলে চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসক ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার আমির জাফর, জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া প্রমুখ।