'হোক প্রতিবাদ' ব্যানারে সরব সিলেটের সংস্কৃতিকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে চলমান নাশকতার বিরুদ্ধে প্রতিবাদী পদযাত্রা করেছেন সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের কর্মীরা। ‘হোক প্রতিবাদ’ ব্যানার-সংবলিত পদযাত্রায় অংশগ্রহণকারীরা হরতাল ও অবরোধে সহিংসতা ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার বিকেল পাঁচটায় নগরের চৌহাট্টা এলাকায় শহীদ মিনারের সামনে থেকে ‘হোক প্রতিবাদ’-এর ব্যানারে প্রতিবাদী পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে একুশ তাপাদার সমাপনী বক্তব্য দেন।
সহিংসতার প্রতিবাদে সাহিত্য-সংস্কৃতিকর্মীরা: সহিংসতা থেকে দেশ ও জীবন রক্ষা, জঙ্গিবাদ নির্মূল এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে উদীচী, খেলাঘর, প্রগতি লেখক সংঘ ও ছাত্র ইউনিয়ন।
সমাবেশে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম বাঙালি প্রমুখ।