‘হোটেলে অতিথি না রাখার নির্দেশ বিরোধী দলের অপপ্রচার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, ১২ মার্চ বিরোধী দলের মহাসমাবেশের আগে ঢাকার হোটেলগুলোতে অতিথি না রাখার কোনো নির্দেশ তাঁর দল বা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। বিরোধী দল এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছে।পিরোজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আকরাম হোসেনের গণসংবর্ধনা অনুষ্ঠানে গতকাল শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ হোসেন হুমায়ুন এ কথা বলেন। নাজিরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে স্থানীয় স্টেডিয়ামে আকরাম হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।