‘হ্যানে দুর্ঘটনা হলি এট্টা না এট্টা মানুষ মরে’
‘এত রাস্তা থাকতি বছরে পাঁচ-ছয়বার হ্যানেই গাড়ি দুর্ঘটনা হয়। হ্যানে দুর্ঘটনা হলি এট্টা না এট্টা মানুষ মরে।’ কথাগুলো বলছিলেন যশোরের মনিরামপুর কলেজের সামনের চা দোকানি মাহবুবুর রহমান। গতকাল শনিবার মনিরামপুর কলেজের শিক্ষার্থীরা গতি নিয়ন্ত্রণ বাঁধের দাবিতে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুর কলেজ মোড়ে বেঞ্চ পেতে অবরোধ করেন। এ সময় ঢাকাগামী শতাধিক যানবাহন সড়কের দুই পাশে আটকা পড়ে।আটকে পড়া এসপি গোল্ডেনের (ঢাকাগামী পরিবহন) যাত্রী সোহেল বলেন, এ জায়গাটা খুবই বিপজ্জনক। মনিরামপুর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র জামাল হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসন গতি নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের আশ্বাসে আজকের (শনিবার) অবরোধ দেড় ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছি।’কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী বলেন, কলেজ মোড়ে গত ৩১ মার্চ চোখের সামনে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছয়রুদ্দীন বলেন, ‘বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, আগামী ১৫ দিনের মধ্যে যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুর কলেজ মোড়ে গতি নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের উদ্যোগ নেব।’