‘১০ বছরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় জাপান দূতাবাসের মিনিস্টার হিরুইকি মিনামি বলেছেন, বিদ্যুত্ ও পরিবহনসেবার মান নিশ্চিত করতে পারলে আগামী ১০ বছরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে। গতকাল সোমবার গাজীপুরের টঙ্গীতে জাপানি প্রতিষ্ঠান আজিনোমোতোর কারখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করে হিরুইকি বলেন, জাপানি বিনিয়োগকারীরা কম মূল্যের শ্রমসুবিধা নিতে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। ভবিষ্যতে সরাসরি বাংলাদেশে কারখানা স্থাপন করবে।আরও বক্তব্য দেন টঙ্গী পৌরসভার মেয়র মো. আজমত উল্লাহ, আজিনোমোতোর চেয়ারম্যান মাসাতিশো ইতো প্রমুখ। জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদ আহমদ আলী উপস্থিত ছিলেন।