‘১০ হাজার বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নন্দীরগাঁও ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাস্তায় মাসব্যাপী ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নন্দীরগাঁও ইউনিয়নের হাজী কলিম উল্লাহ উচ্চবিদ্যালয়ে ৫০০ ফলদ ও ঔষধি গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ‘বৃক্ষ রোপণ করব, পরিবেশ বাঁচাব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখার আহমদ চৌধুরী।