প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মোট প্রবাসীর শতকরা ১১ ভাগই কুমিল্লা জেলার বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। তিনি গতকাল কোটবাড়ীতে কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিলনায়তনে এক মতবিনিময় সভায় বলেন, কুমিল্লার প্রবাসীর সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৩৯০। তাঁরা বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের উন্নয়নে বড় অবদান রাখছেন। এ ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভূমিকা রয়েছে।