‘১৪ মাস পর রায়ে স্বাক্ষর বিধিবহির্ভূত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সুপ্রিম কোর্ট ১৪ মাস আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দিয়েছেন। এখন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের এই রায়ে স্বাক্ষর দেওয়া আদালতের বিধি (কোড অব কন্ডাক্ট)-বহির্ভূত।বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে ১৮ দলীয় ঐক্যজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন। খন্দকার মাহবুব আরও বলেন, ‘রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। তবে আগামী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, এমন মতামতও দেওয়া হয়েছে। আমরা সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি ও ১৮ দলীয় জোট নির্বাচনে অংশ নেবে না। সরকার দুর্নীতিবাজদের পক্ষ নিয়েছে। এতে দেশে-বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দুর্নীতির কারণে পদ্মা সেতুর দাতারা নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয়েছে।’