'১৪৫ বিদেশির অধ্যয়নের বিষয়টি প্রশংসার দাবিদার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেছেন, দেশে ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৫০০ জন বিদেিশ শিক্ষার্থী পড়ালেখা করছেন। এর মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ১৪৫ বিদেশি শিক্ষার্থী রয়েছেন। যা প্রশংসার দাবি রাখে।
গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান এসব কথা বলেন।
আবদুল মান্নান বলেন, ‘বিদেশি শিক্ষার্থীরা প্রত্যেকেই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন। পড়ালেখার পাশাপাশি তাঁরা আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারছেন। এসব শিক্ষার্থী তাঁদের দেশে গিয়ে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরবে।’
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন। বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এস এম হারুন-উর রশিদ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক বিকাশ চন্দ্র সরকার। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বৃক্ষরোপণ কর্মসূচির শোভাযাত্রায় অংশ নেন। বেলা তিনটায় তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।