'১৯৫ পাক সেনার তথ্য সংগ্রহ করা হচ্ছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠা পাকিস্তানের ১৯৫ পাক সেনার ব্যাপারে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সরকারের নির্দেশনা পেলে আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শুরু করা হবে।
আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে আবদুল হান্নান প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ১৯৫ পাকিস্তানি সেনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে আইনে কোনো বাধা নেই। তাদের বিচার করতেও কোনো বাধা নেই। তবে এটি আন্তরাষ্ট্রীয় বিষয় হওয়ায় সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
আবদুল হান্নান খান আরও বলেন, গাইবান্ধা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের আট যুদ্ধাপরাধীর ব্যাপারে তদন্তকাজ শেষ হয়েছে।