'১৯৭১-এ পাটগ্রাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের চেতনার আলোকে স্মারকগ্রন্থ ১৯৭১-এ পাটগ্রাম-এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে স্থানীয় পাবলিক ক্লাব ও মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন। বক্তব্য দেন মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সংগঠক সাবেক সাংসদ কাজী নুরুজ্জামান, পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সালাউজ্জামান ফারুক, ৭১-এ পাটগ্রাম বইয়ের সম্পাদক মুক্তিযোদ্ধা আবু আইয়ুব প্রধান, মুক্তিযুদ্ধের সুরসৈনিক শাহজামাল, কবি মঞ্জুরুল হক প্রমুখ।