'২০২১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতার্ক বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হবে।
গতকাল সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার এ বি সি বাংলাদেশ-তুরস্ক টেকনিক্যাল স্কুলের কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তুরস্ক ও এ কে খান ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত কারিগরি স্কুলটির ফলক উন্মোচন শেষে আলোচনা সভায় যোগ দেন তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতার্ক। এ বি সি উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুল বারী চৌধুরীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাউদ্দিন কাসেম খান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খাইরুল ইসলাম।
রাষ্ট্রদূত ডেভরিম ওজতার্ক বলেন, তুরস্ক সব সময় বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা টেকনিক্যাল স্কুলের প্রথম ব্যাচের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করেন।