‘২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলা হবে।গতকাল সোমবার ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া টিকেএম উচ্চবিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এ কথা বলেন।বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, কল্যাণী ফাউন্ডেশনের চেয়ারম্যান সুধীর সাহা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। শ্রম ও মেধা কাজে লাগানোর মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।