'২১ আগস্টের খুনিদের আইনানুগভাবে ধ্বংস করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি।
হাসানুল হক ইনু। ফাইল ছবি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের পথচলা নিরাপদ করতে হলে ২১ আগস্টের খুনি ও আগুন সন্ত্রাসীদের আইনানুগভাবে ধ্বংস করতে হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির অনেকেই ২১ আগস্টের হামলার বিচারের কথা বলছেন। তিনি প্রশ্ন রাখেন, খালেদা জিয়া ও তারেক রহমান যদি এ হামলার সঙ্গে জড়িত থাকেন তাহলেও কি তাঁদের বিচারের দাবি অব্যাহত থাকবে।
হাসানুল হক ইনু বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা এবং আগুন সন্ত্রাসের দায় খালেদা জিয়া ও তারেক রহমান এড়াতে পারবেন না। এখানে সম্পৃক্ততা থাকলে ’৭১ ও ’৭৫ এর খুনিদের মতো তাদেরও রাজনীতি থেকে বিদায় নিতে হবে।’