'২৪ অক্টোবরের পর গণবিস্ফোরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ অক্টোবরের মধ্যে পদত্যাগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, অন্যথায় ২৪ অক্টোবরের পর জনগণ সরকারের পদত্যাগের দাবিতে প্রচণ্ড গণ-আন্দোলন শুরু করবে। এ আন্দোলন গণবিস্ফোরণে পরিণত হবে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে ‘বিতর্কিত’ ও ‘প্রশ্নবিদ্ধ’ ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে জামায়াতের নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।