'৪ বছরে রেলওয়েকে উন্নত বিশ্বের মতো গড়ে তোলা হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, রেলওয়ের উন্নয়নে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করে আগামী চার বছরের মধ্যে উন্নত বিশ্বের মতো দেশের রেলওয়েকে গড়ে তোলা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে ‘রেলপথে ও ট্রেনে নাশকতা রোধকল্পে’ স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।