'৪৩ বছর পরও মানুষ স্বাধীনতার সুফল পাচ্ছে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন হওয়ার ৪৩ বছর পরও বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারছে না। মানুষ আজও নিরাপত্তাহীনতায় ভোগে।
স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্য ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, সংবিধানের যে ধারাগুলো মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়, সরকার সেগুলো প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক ও সভার সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের স্বাধীনতা নিয়ে কুৎসিত ও কদর্য কথাবার্তা হচ্ছে। একজনের ঘোষণায় দেশ স্বাধীন হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, ২৬ মার্চ লাখো কণ্ঠে সোনার বাংলা গেয়ে গণতন্ত্রকে হত্যা করা যাবে না। নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার বিষয়টিও ভোলানো যাবে না।
সভায় অন্যদের মধ্যে মোস্তফা মোহসিন, সুব্রত চৌধুরী, মোবাশ্বের আলী, গোলাম মোর্তোজা প্রমুখ।