'৫০ হাজার মানুষের বদনাম হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মিছিল। ছবিটি উপজেলার ফকিরহাট এলাকা থেকে গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মিছিল। ছবিটি উপজেলার ফকিরহাট এলাকা থেকে গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

মাদক ব্যবসা বন্ধ করা, ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তার ও নিরীহ মানুষকে হয়রানি না করার দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নে ‘সচেতন জনসাধারণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে ‘ইয়াবা ব্যবসা বন্ধ করো, যুবসমাজ রক্ষা করো’ স্লোগান দেন অংশগ্রহণকারীরা। গতকাল বিকেল পাঁচটায় উপজেলার গহিরা ফকিরহাট এলাকা থেকে মাদকবিরোধী মিছিল তিন কিলোমিটার পথ ঘুরে ওয়াহেদ আলী চৌধুরী হাটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, মাত্র ১৫-২০ জন মাদক ব্যবসায়ীর কারণে এলাকার ৫০ হাজার মানুষের বদনাম হচ্ছে। তাঁরা মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। মাদকবিরোধী অভিযানে যাতে কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়, সে দাবি জানান তাঁরা।
পথসভায় বক্তব্য দেন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন শরীফ, সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আজাদ ও ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ওসমান গনি।
পথসভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইছমাইল, স্কুলশিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপিত নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠিনক সম্পাদক জামাল উদ্দিন, জালাল উদ্দিন, মোহাম্মদ এনাম, মো. এয়াছিন, নুরুল আবছার, উপজেলা ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান প্রমুখ।