প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সঙ্গে নয়টি পয়েন্ট দিয়ে রেলযোগাযোগ আবার চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তিনি গতকাল শুক্রবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর পরিদর্শনের পর সীমান্ত পেরিয়ে আখাউড়া স্থলবন্দরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হাইকমিশনার বলেন, ভারতের সঙ্গে নয়টি পয়েন্ট দিয়ে যে রেলযোগাযোগ ছিল, ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় তা বন্ধ হয়ে যায়। এখন আবার সেই যোগাযোগ চালু করার চেষ্টা চলছে। ওই নয়টি পয়েন্টের মধ্যে আখাউড়া-আগরতলা রেলপথও রয়েছে। তিনি বলেন, আখাউড়া বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আখাউড়া অংশের রাস্তাটিকে চওড়া করতে হবে।