'৯০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমান বলেছেন, ‘পুলিশ খুব কম সময়ের মধ্যে রাজন হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আটজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে—যা বিরলই বলা চলে। অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় শিগগিরই মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তরিত হবে এবং ৯০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন হবে বলে আমরা সবাই আশাবাদী।’
গতকাল সোমবার দুপুরে সিলেট নগরের রিকাবিবাজারে পুলিশ লাইন মিলনায়তনে ‘ক্যাপ ফাউন্ডেশন-ইউকে’ নামের একটি প্রবাসী সংগঠন সামিউল রাজনের পরিবারকে সিএনজিচালিত অটোরিকশা প্রদান অনুষ্ঠানে বক্তৃতায় ডিআইজি এ কথা বলেন।
ফাউন্ডেশন ইউকের কান্ট্রি ডিরেক্টর আবদুস শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি কৌঁসুলি মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি সমিউল আলম, সিলেটের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন, মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম।