'৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমানে ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত। খোলা স্থানে মলমূত্র ত্যাগের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে, যা ২০০৩ সালে ছিল প্রায় ৪২ শতাংশ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সাংসদ মমতাজ বেগমের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, ৬১ শতাংশ জনগণ উন্নত ল্যাট্রিনের আওতায় এসেছে। ২৮ শতাংশ যৌথ ল্যাট্রিন এবং ১০ শতাংশ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকল্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘জাতীয় স্যানিটেশন (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে ৬০ হাজার স্বল্পমূল্যের পিট ল্যাট্রিন, ৬০০টি কমিউনিটি টয়লেট ও ৩৩টি কমিউনিটি টয়লেট স্থাপন প্রক্রিয়াধীন আছে।