’আ.লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের কারণ বিশ্লেষণ এবং দলীয় সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। আগামী শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠক হবে। ওই বৈঠকেও সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। জানা গেছে, ওই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের করণীয় এবং সংগঠনকে ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা হবে।