’কুষ্টিয়ায় দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্ধার করা ফেনসিডিল আত্মসাতের ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর থানার দুই পুলিশ কর্মকর্তাকে গতকাল বৃহস্পতিবার পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাঁরা হলেন এসআই শাহাদাত হোসেন ও সহকারী এএসআই খসরু আলম।গত ২৪ জুলাই রাতে দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামের ঈদগাহের কাছে ফুটবল মাঠে এসআই শাহাদত ও এএসআই খসরুর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে। কিন্তু পরে তাঁরা জব্দ তালিকায় মাত্র ৫০০ বোতল উল্লেখ করে থানায় জমা দেন। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি মৌখিকভাবে শুনেছি। থানার বাইরে আছি। কী কারণে তাঁদের প্রত্যাহার করা হয়েছে, কাগজপত্র না দেখে বলতে পারব না।’