’বর্গাচাষির টমেটোগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জে গত শনিবার রাতে এক দরিদ্র কৃষকের সহস্রাধিক টমেটোগাছ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা। উমরপুর ইউনিয়নের লামা ইসবপুর গ্রামের বর্গাচাষি গিয়াস উদ্দিন জানান, ২১ শতক জমিতে এবার টমেটো চাষ করেন তিনি। গাছে টমেটো ধরতে শুরু করেছিল। শনিবার রাতে দুষ্কৃতকারীরা সবগুলো গাছ কেটে ফেলে রাখে। কান্নাজড়িত কণ্ঠে গিয়াস বলেন, ‘ধার করা টাকা দিয়ে টমেটোর চাষ করেছিলাম।’