নোয়াখালীর সেনবাগবাসীর জন্য আজ ১৯ ফেব্রুয়ারি স্মরণীয় ও শোকের দিন। উনসত্তরের এই দিনে গণ-আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে এখানকার চার যুবক শহীদ হন।নিহতরা হলেন: অর্জুনতলা গ্রামের অফিজের রহমান, বাবুপুর গ্রামের আবুল কালাম, মোহামঞ্চদপুর গ্রামের খুরশিদ আলম ও জিরুয়া গ্রামের সামছুল হক। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন আরও ১৭-১৮ জন। সেই থেকে প্রতিবছর সেনবাগের মানুষ নানা কর্মসূচি পালনের মাধ্যমে দিনটিকে সঞ্চরণ করে আসছে।এ বছরও দিবসটি উপলক্ষে এবং উনসত্তরে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে সেনবাগে মানববন্ধনসহ নানা কর্মসূচির আয়োজন করেছে লেখক ফোরাম। সকাল ১০টায় সেনবাগ থানার মোড়ে মানববন্ধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচি শুরু হবে। উনসত্তরের গণ-আন্দোলনে নোয়াখালীর সেনবাগে ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালনকারী এম এ আজিম চৌধুরী গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্বাধীনতার পর ৪২ বছর ধরে একটি দাবি, একটি স্বীকৃতির জন্য প্রতিবছরই রাস্তায় নেমে নানা কর্মসূচি পালন করেছি, কিন্তু কোনো সরকারই আমাদের কথা শোনেনি; আমাদের দাবির প্রতি সম্মান জানিয়ে সেই দিনের বীর সন্তানদের আত্মত্যাগের স্বীকৃতি দেয়নি। এর থেকে কষ্টের আর কী হতে পারে?’