প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী কুড়িগ্রাম জেলা সংসদ পরিবেশন করেছে ’৭১-এর চিঠি পাঠ, দেশের গান ও মুক্তিযুদ্ধের কথন। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা দেবব্রত বকসী, শিক্ষাবিদ সামিউল হক, সংগীতজ্ঞ বাদল আহমেদ প্রমুখ।
একাত্তরে লেখা লে. সামাদ, কর্নেল তাহের, রুমিসহ ১০ মুক্তিযোদ্ধার চিঠি পাঠ করেন ইসমাইল হোসেন, ইউসুফ আলমগীর, ক্যারেলিন রেখা, সফিকুল ইসলাম, হাসনা বানু। গান পরিবেশন করেন সন্ধ্যা চৌধুরী, প্রতীমা রায়, সফিকুল ইসলাম প্রমুখ।