’৭২-এর সংবিধানে ফিরে গেলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এতে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। দেশ অনেক দূর এগিয়ে গেছে। এখন আর পেছনে যাওয়ার সুযোগ নেই।জামায়াতের তিন শীর্ষ নেতার মুক্তির জন্য জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মকবুল আহমাদ এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা চিকিৎসদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দাবি করেন, সরকার প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায় না। তারা রাজনীতির ময়দান থেকে ইসলামি শক্তিকে উচ্ছেদ করতে চায়। এ জন্যই এই বিচারের প্রক্রিয়া শুরু করেছে।প্রধান অতিথির বক্তব্যে মকবুল আহমাদ বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে ’৭২-এর সংবিধানে ফিরে যেতে চায় সরকার। এটা করা হলে দেশে সব ইসলামি দল রাজনীতি করার অধিকার হারাবে—এমন ইঙ্গিত করে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ভারতের মতো দেশে ইসলামি দল আছে। আপনি কোন সাহসে বাংলাদেশে ইসলামি দল নিষিদ্ধ করবেন?’সংবিধান সংশোধন বিষয়ে সরকার যে সর্বদলীয় সংসদীয় কমিটি করতে চায়, সেখানে জামায়াতকে রাখেনি। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘তারা সর্বদলীয় সংসদীয় দল করবে, অথচ জামায়াতকে রাখবে না। সংসদে জামায়াতের দুজন সদস্য আছেন। তাঁরা কি সংসদ সদস্য না? এর মধ্যে কী গণতন্ত্র আছে?।’একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার সমালোচনা করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘৪০ বছরের আগের মামলার জন্য রিমান্ড চাচ্ছেন (মিরপুর গণহত্যা মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে রিমান্ডে নেওয়া হয়েছে), অথচ এখন কার হাতে কুড়াল, চাপাতি আছে—তা দেখছে না?...যারা নগদ মারা যাচ্ছে, তাদের খবর নাই, ৪০ বছর আগে কারা মারা গেছে, তাদের নিয়ে এখন মামলা হচ্ছে।’এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘কথিত যুদ্ধাপরাধের মামলা হাস্যকর। একাত্তরকে সামনে নিয়ে এসে জামায়াতকে চিরতরে নির্মূল করাই তাদের উদ্দেশ্য। তারা সত্যিকারের যুদ্ধাপরাধীদের বিচার চায় না। শেখ মুজিবুর রহমান তাঁর শাসনামলে ১৯৫ জনকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছিলেন। তাঁদের সে সময় ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের জানামতে, এরপর আর কোনো যুদ্ধাপরাধী চিহ্নিত হয়নি। আসলে তারা ইসলামি আন্দোলন, নেতৃত্বকে নির্মূল করতে চায়।’সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, সরকার তার ব্যর্থতাকে আড়াল করার জন্যই যুদ্ধাপরাধের বিচার ইস্যুর কথা তুলছে।প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।