'৮৫ ব্যাচের কর্মকর্তাদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির ২৯ বছর পূর্ণ হওয়া উপলক্ষে আজ শনিবার রাজধানীর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে (বিয়াম ফাউন্ডেশন) মিলনমেলার আয়োজন করেন বিসিএস ক্যাডারের ’৮৫ ব্যাচের কর্মকর্তারা। অনুষ্ঠানে ‘বন্ধন’ নামে একটি প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। 

অনুষ্ঠানে বক্তব্য দেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোখলেছুর রহমান, ঢাকার বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, ’৮৫ ব্যাচের সাধারণ সম্পাদক খান আতাউর রহমান, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব পরেশ শর্মা, কর কমিশনার মেফতাহ উদ্দিন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল সার্ভিস’ ৮৫ ফোরামের সভাপতি মোশারফ হোসেন।
অনুষ্ঠানে কর্মকর্তারা নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে সবার অভিজ্ঞতা লব্ধজ্ঞান, সুনাম ও মেধা দেশের আপমর জনগণের উন্নয়নের কাজে লাগানো এবং বর্তমান সরকারের ঘোষিত ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়নে এক সঙ্গে কাজ করে যেতে একমত প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।