তিন লাখ ইয়াবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)। তাঁরা হলেন এস এম সালাহউদ্দিন (৪৮), মো. জাকির (২২) ও খায়রুল আমিন (১৯)। সবুজবাগ থানার কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সোমবার রাতে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিন লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে। এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে সবুজবাগ থানায় নিয়মিত মামলা হয়েছে।