নওয়াপাড়ায় সোমবার হরতাল আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক ওরফে বাবুলকে লক্ষ্য করে বোমা হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আগামীকাল সোমবার উপজেলা সদর নওয়াপাড়ায় অর্ধবেলা হরতাল ডেকেছে। গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
গত বুধবার ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে উপজেলা পরিষদ জামে মসজিদে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বোমার স্প্লিন্টারের আঘাতে তিনি সামান্য আহত হন।
গতকাল বিকেলে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।