বণিক সমিতির পরিচালকের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির অন্যতম পরিচালক মতলুবর রহমান গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। ওই সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেন।
বণিক সমিতির সভাপতিকে দেওয়া ওই পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, সভাপতি আবুল খায়ের দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতি চালিয়ে আসছেন। যা এই সংগঠনের জন্য শোভনীয় নয়।
গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির সভাপতি আবুল খায়ের বলেন, পদত্যাগপত্রে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। ব্যক্তিস্বার্থ উদ্ধার করতে না পারায় তিনি পদত্যাগ করেন। পদত্যাগের বিষয়ে সমিতির পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে।