আবদুল হামিদ ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন

ঢাকার কেরানীগঞ্জের কুশাইরবাগে আবদুল হামিদ ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সম্প্রতি হাসপাতালটির উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং অ্যারিস্টোফার্মা লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যারিস্টোফার্মার অন্যান্য পরিচালক, কর্মকর্তা-কর্মচারীরা। অ্যারিস্টোফার্মা লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আবদুল হামিদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আধুনিক এ হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।