এমটিবির নতুন চেয়ারম্যান রাশেদ আহমেদ

রাশেদ আহমেদ
রাশেদ আহমেদ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ চৌধুরী। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এম এ রউফ। গত বুধবার ব্যাংকের বোর্ড সভায় তাঁদের নির্বাচিত করা হয়।
রাশেদ আহমেদ চৌধুরী অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশনের পরিচালক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এ ছাড়া তিনি বঙ্গ গার্মেন্টস ও এবিসি বিল্ডিং প্রোডাক্টসের (রেডি-মিক্স কংক্রিট) চেয়ারম্যান এবং এবিসি রিয়েল এস্টেটস ও সামছুদ্দিন টাওয়েলসের পরিচালক।
এম এ রউফ ব্রিটানিয়া প্রোপার্টিজ, ব্রিটানিয়া হোল্ডিং, ব্রিটানিয়া ডেভেলপমেন্ট ও ডায়মন্ড প্রোপার্টিজের চেয়ারম্যান। তিন এমটিবির স্পন্সর পরিচালক। তিনি ১৪ বছর ধরে বাংলাদেশ-ব্রিটিশ চেম্বার অব কমার্সের আঞ্চলিক সভাপতি। বিজ্ঞপ্তি।