কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমদ

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমদকে দুই বছরের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। ফোরকান আহমদের জন্ম কক্সবাজারের মাইঝপাড়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) হওয়ার পর ১৯৭৮ সালে মিলিটারি একাডেমিতে ভর্তি হন। ১৯৮০ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। ফোরকান আহমদ পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ডেপুটি কমান্ড্যাট হিসেবে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বেও নিয়োজিত ছিলেন। কাজ করেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। বিজ্ঞপ্তি।