আজকের বিনিময় হার

আজ রোববার সপ্তাহের প্রথম দিন। দেশের মুদ্রাবাজারের লেনদেন চলছে। আজও মার্কিন ডলারের দর অপরিবর্তিত আছে। ডলার বেচাকেনা হচ্ছে ১২২ টাকায়। দুই মাসের বেশি সময় ধরে দেশের মুদ্রাবাজারে ডলারের দাম অপরিবর্তিত আছে।

আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে দাম বেড়েছে পাউন্ড ও অস্ট্রেলীয় ডলারের। আজ দাম কমেছে ইউরো, ইউয়ান ও জাপানের ইয়েনের। আর অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও সিঙ্গাপুরের ডলার দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা করে।