স্থাপত্যে পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয়

আবাসন খাতে নান্দনিক স্থাপত্য নকশা ও পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয়ে নতুন মানদণ্ড স্থাপন করেছে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই)। ঢাকার অভিজাত এলাকায় নির্মিত তাদের দুটি আধুনিক প্রকল্প।

বিটিআইয়ের সিটি পয়েন্ট প্রকল্পের নকশার একটি অংশ

বিটিআইয়ের সিটি পয়েন্ট

ঢাকার আফতাবনগরে অবস্থিত বিটিআইয়ের সিটি পয়েন্ট প্রকল্পের নকশা

ঢাকার আফতাবনগরে অবস্থিত সিটি পয়েন্ট বিটিআইয়ের ‘ওয়েলনেস কমিউনিটিস’–এর একটি অন্যতম প্রকল্প। ৩৫ কাঠা জমির ওপরে নির্মিত তিনটি টাওয়ারে থাকছে সুস্থতা–বিষয়ক সুবিধার সংযোজন। এখানে বাসিন্দাদের জন্য থাকছে ব্যাডমিন্টন কোর্ট, প্রশস্ত হাঁটার জায়গা, হেলথ ক্লাব, ইনডোর খেলার জায়গা, কমিউনিটি লাউঞ্জ, নামাজের স্থান, বাচ্চাদের ও বড়দের জন্য পৃথক সুইমিং পুল। ফ্ল্যাটের আকার ১৪৫০+ থেকে ১৭৫০+ বর্গফুট, তিন বেডরুমের এ ফ্ল্যাট সব ধরনের প্রয়োজন মাথায় রেখেই নকশা করা হয়েছে।

বিটিআইয়ের ল্যান্ডমার্ক প্রকল্প

বিটিআই ল্যান্ডমার্ক

বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেডের নতুন স্থাপনা ল্যান্ডমার্ক প্রকল্প
ছবি: বিটিআইয়ের সৌজন্যে

গুলশান অ্যাভিনিউতে ৩০ কাঠার তিন দিকে খোলা প্লটে নির্মিত বিটিআই ল্যান্ডমার্ক আধুনিক প্রযুক্তির এক অনন্য স্থাপনা। লো-ই ইনসুলেটেড টেম্পার্ড-অ্যামিনেটেড সেফটি গ্লাস দ্বারা আবৃত এ ভবনের সামনের দিকে অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের লুভার ব্যবহার করা হয়েছে, যা সূর্যের তাপ নিয়ন্ত্রণ করে এবং ৫৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে । এ ছাড়া ভয়েডের ব্যবহারে বছরজুড়ে ভবনটিতে পর্যাপ্ত প্রাকৃতিক বাতাস প্রবাহিত হয়। এখানে তিনতলা বিশিষ্ট পার্কিং স্পেস রয়েছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থার জন্য বিটিআই ল্যান্ডমার্ক ইএসএসএবি ফায়ার সেফটি অ্যাওয়ার্ড অর্জন করেছে।