মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনের সভাপতি এম এস জামান, সাধারণ সম্পাদক গৌতম দে, সাংগঠনিক সম্পাদক কে এম মাকছুদুর রহমান ও কোষাধ্যক্ষ সবুজ মোল্লাসহ অন্যরা। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারেছবি: মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সঙ্গে কোম্পানির ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনও অনুমোদন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনে এ তথ্য জানিয়েছে। সভায় বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে মানি চেঞ্জারদের এডি ব্যাংকের সমপরিমাণ ১৮ হাজার ডলার এন্ডোর্সমেন্টের ক্ষমতা প্রদান করায় বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এস জামান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম দে, সাংগঠনিক সম্পাদক কে এম মাকছুদুর রহমান ও কোষাধ্যক্ষ সবুজ মোল্লা প্রমুখ।